1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী ২০২৭ সালের মধ্যে ইউএস-বাংলার বহরে আসছে বোয়িংয়ের ২১টি নতুন উড়োজাহাজ স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জামায়াতের চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেফতার ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের মধ্যে বিতরণ হবে দেড় লক্ষাধিক বিনালেবু-১ চারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৬৯ Time View

জুলাই বিপ্লব ও তারুণ্য উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দেড় লক্ষাধিক ‘বিনালেবু-১’ চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।


বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এই জাতের উন্নতমানের বীজবিহীন লেবুর চারা উৎপাদন করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব চারা দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ করবে।


এই উদ্যোগের অংশ হিসেবে বিনা উপকেন্দ্র, কুমিল্লার উদ্যোগে বর্তমানে প্রায় ৩০ হাজার বিনালেবু-১ এর গুটি কলম তৈরি করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিনা উপকেন্দ্র, কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি।


তিনি বলেন, ‘লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম শক্তি উন্নত করতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।’


তিনি আরও জানান, বিনালেবু-১ বিনা উদ্ভাবিত একটি বীজবিহীন লেবু জাত, যা সারা বছর ফল দেয়। এর ফল ডিম্বাকার, অগ্রভাগ সূচালো এবং গন্ধযুক্ত। সাধারণত ফল বীজশূন্য হলেও কিছু ফলে ২-৩টি বীজ থাকতে পারে। প্রতিটি ফলের ওজন হয় ৯০ থেকে ১৫০ গ্রাম পর্যন্ত। ফলের চারা রোপণের ১০-১১ মাসের মধ্যে প্রথম ফল পাওয়া যায়।


এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা, পুষ্টিকর খাদ্যের গুরুত্ব এবং নিজ হাতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ