1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

স্টুডিও কনসার্টে ‘টেলিভিশন’-এর শিল্পীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ নভেম্বর, ২০১২
  • ১০৯ Time View

বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ এবারের অতিথি হিসেবে থাকছেন মোস্তফা সরয়ার ফারুকী’র চলচ্চিত্র ‘টেলিভিশন’-এর শিল্পীরা।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, চিরকুট ব্যান্ড, মিলন মাহমুদ, হৃদয় খান, নির্ঝর, লিমন, লূৎফর হাসান প্রমুখ। তাঁরা চলচ্চিত্রটির গান গেয়ে শোনানোর পাশাপাশি আড্ডা দেবেন।

সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শক ফোন করে অতিথিদের সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।

নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হবে ১৪ নভেম্বর রাত ১১টা ২৫ মিনিটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ