1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী ২০২৭ সালের মধ্যে ইউএস-বাংলার বহরে আসছে বোয়িংয়ের ২১টি নতুন উড়োজাহাজ স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জামায়াতের চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেফতার ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পুরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৫৯ Time View

বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরান মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর এই বাঁহাতি ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে বিভিন্ন বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগে পুরোপুরি মনোনিবেশ করতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পুরান।

ইতোমধ্যে চলমান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ব্যস্ত সূচির পর, আসন্ন গ্রীষ্মে তিনি মেজর লীগ ক্রিকেট (এমএলসি) এবং দ্য হান্ড্রেড-এ চুক্তিবদ্ধ হয়েছেন।

পুরানের বিদায় নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, ‘আমরা নিকোলাসের কৃতিত্বকে সম্মান জানাই এবং মাঠে ও মাঠের বাইরে তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাই। আগামী দিনে তার নতুন যাত্রার জন্য শুভকামনা রইলো।’

যদিও আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে শুধু ফ্র্যাঞ্চাইজি খেলার উদাহরণ নতুন নয় — সম্প্রতি দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনও এমন সিদ্ধান্ত নিয়েছেন।

পুরান শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এছাড়া ২০২৩ সালের জুলাই মাসের পর থেকে ওডিআই খেলেননি তিনি। তবে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে কখনোই অংশ নেননি এই তারকা খেলোয়াড়।

টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ১০৬ ম্যাচ খেলে রেকর্ড ২,২৭৫ রান করেছেন পুরান।

এই নিয়ে সীমিত সংস্করণের এই ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গন থেকে গত দশ দিনে বিদায় নিলেন তিন তারকা ক্রিকেটার। পুরানের পাশাপাশি অবসর নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও হেনরিখ ক্লাসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ