1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

অবৈধ যান আর নয়: যোগাযোগ মন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১২
  • ১১৪ Time View

মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা এবং শ্যালো ইঞ্জিনচালিত নসিমন-করিমন চলাচল বন্ধে পরিবহন মালিক-শ্রমিকদের দাবির মধ্যে আজ বৃহস্পতিবার তিনি বলেন আগামী দুই মাসের মধ্যে সারাদেশে সড়ক ও মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হল।

আজ সকালে আকস্মিক পরিদর্শনে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের নারায়ণগঞ্জ বিআরটিএ কার্যালয়ে আসেন। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক শত শত ইজিবাইক চলছে। এসব দেখে মনে হচ্ছে, এখানে ইজি বাইকের কারখানা আছে।
নারায়ণগঞ্জ প্রশাসনকে এই বিষয়ে সজাগ হওয়ার পাশাপাশি সারাদেশে অবৈধ সব যান চলাচল বন্ধের নির্দেশ দেন মন্ত্রী।
বার বার সড়ক উপদেষ্টা কমিটি, সড়ক নিরাপত্তা কমিটিতে নসিমন, করিমন ও ভটভটি না চলতে দেয়ার সিদ্ধান্ত হলেও তা কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিআরটিএর কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে কাদের বলেন, বিআরটিএ অপকর্ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।

রাতারাতি দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। তবে গত ১১ মাসে ঘন ঘন সারপ্রাইজ ভিজিট ও শাস্তির দেয়ার কারণে বিআরটিএর দুর্নীতি ও অনিয়ম ৫০ শতাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।

বিআরটিএ কার্যালয়ে আসার আগে মন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজার এলাকায় নামেন। সেখানে তিনি বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে দেখেন। সেখান থেকে সরাসরি বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেল অফিসে আসেন। মন্ত্রী আবুল বাশারকে দেখে প্রশ্ন করেন, তুমি এখানে কেন? আবার এখানেও দুর্নীতি শুরু করেছ? ইকুরিয়া থেকে সদ্য বদলি হয়ে আসা মোটর যান পরিদর্শক। পরে তিনি বিআরটিএর চেয়ারম্যানকে ফোন করে আবুল বাশারকে নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী বাশারকে অন্য স্থানে বদলির নির্দেশও দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ