1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানা‌লেন নরেন্দ্র মোদি বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস শুক্রবার দেশব্যাপী শোকরানা দোয়া আয়োজনের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, আনন্দ মিছিল-সভায় বারণ ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত ভোট গণনা শুরু

৮৮ বছর বয়সে চলে গেলেন পোপ ফ্রান্সিস

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩৮ Time View

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মগুরু, রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। আজ সোমবার ভ্যাটিকানের পক্ষ থেকে একটি ভিডিও বার্তায় এই খবর জানানো হয়।

ভ্যাটিকানের ক্যামেরলেঙ্গো কার্ডিনাল কেভিন ফারেল বার্তা সংস্থা এপিকে জানান, রোমের বিশপ ফ্রান্সিস আজ সকালে পিতার গৃহে ফিরে গেছেন। তাঁর পুরো জীবন ঈশ্বর ও গির্জার সেবায় নিবেদিত ছিল।
​ ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। এর আগে পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।

পোপ ফ্রান্সিস ২০১৩ সালে পোপ হিসেবে নির্বাচিত হন এবং ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ক্যাথলিক গির্জার নেতৃত্ব দেন। তিনি গির্জার সংস্কার, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা এবং নারী ও যুবকদের ক্ষমতায়নে তাঁর বিশেষ উদ্যোগের জন্য পরিচিত ছিলেন।​

কার্ডিনাল কেভিন ফারেল ভ্যাটিকানের টিভি চ্যানেলে ঘোষণা করেছেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সঙ্গে আমাকে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যুর ঘোষণা করতে হবে।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি আমাদেরকে আনুগত্য, সাহস এবং সর্বজনীন প্রেমের সঙ্গে গসপেলের মূল্যবোধের নিয়ে বাঁচতে শিখিয়েছেন, বিশেষত দরিদ্রতম এবং সবচেয়ে প্রান্তিকদের পক্ষে।

পোপ ফ্রান্সিসের মৃত্যু গির্জার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। এখন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে এবং গির্জার ভবিষ্যতের দিকনির্দেশনা নির্ধারণ করবে।​ পোপ ফ্রান্সিসকে ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ফেব্রুয়ারিতে ইতালির রোমে অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। এরপর পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর গত মাসে ভ্যাটিকানে নিজ বাসভবনে ফিরেছিলেন পোপ ফ্রান্সিস।

সূত্র : বিবিসি, এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ