1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক শতবর্ষী নারীদের নতুন ‘ব্লু জোন’ সার্ডিনিয়ার গ্রাম বোলতানা বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির হাসপাতালে মৃত্যু ইতালির ছোট্ট গ্রামে শতবর্ষ ছুঁচ্ছেন নারীরা, দীর্ঘায়ুর নতুন ‘ব্লু জোন’ ? জলবায়ু ও শিশু অধিকার নিয়ে গবেষণায় অনুদান পেলেন খুলনা … আদাবরে হামলার শিকার বিএনপি নেতা, পল্লবীতে ফাঁকা গুলি দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির অর্ধশত বছর দখলমুক্ত সরকারি জমি

জন্মহার বাড়ানোর পরিকল্পনা চালু করছে তুরস্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১০৫ Time View

জন্মহার বাড়ানোর পরিকল্পনা চালু করছে তুরস্কবিবাহের হার কমে যাওয়া, ডিভোর্স বাড়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগে পড়েছে তুরস্কের প্রশাসন। এই পরিস্থিতি সামাল দিতে একাধিক নতুন উদ্যোগ নিতে চলেছে তুরস্ক সরকার। একইসঙ্গে জন্মহার বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রণোদনা-ভিত্তিক নীতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যায় প্রবীণদের অনুপাত বেড়ে যাওয়া এবং শিশু জন্মহার কমে যাওয়া তুরস্কের সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই আশঙ্কা থেকেই সক্রিয় হয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান এবং তিনি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরাসরি হস্তক্ষেপ করেছেন।

২০২৫ সালের শুরু থেকে দেশটিতে চালু হয়েছে একটি নতুন সরকারি কর্মসূচি, যার আওতায় সন্তান নেওয়া দম্পতিরা আর্থিক সহায়তা পাবেন। এই কর্মসূচি অনুযায়ী, প্রথম সন্তানের জন্য দম্পতিদের এককালীন ৫ হাজার লিরা প্রদান করা হবে। দ্বিতীয় সন্তানের জন্ম হলে প্রতি মাসে ১ হাজার ৫০০ লিরা করে ভাতা দেওয়া হবে এবং তৃতীয় সন্তানের ক্ষেত্রে মাসিক ৫ হাজার লিরা করে সহায়তা দেওয়া হবে, যা প্রায় ১৩২ মার্কিন ডলার বা ১৬ হাজার বাংলাদেশি টাকার সমান।

এই আর্থিক সুবিধা শুধু দেশেই সীমাবদ্ধ নয়। যারা বিদেশে বসবাস করেন, তারাও তুরস্কের দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে এই প্রণোদনার জন্য আবেদন করতে পারবেন।

তুরস্কে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় অনেকেই বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছেন না, আবার যারা বিয়ে করছেন, তারাও সন্তান নেওয়ার বিষয়ে দ্বিধাগ্রস্ত। নতুন এই প্রণোদনামূলক কর্মসূচিকে তাই ‘তুরস্কের ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলার পরিকল্পনা’ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র :

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ