1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা বাংলাদেশে খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের ‘অর্থ আত্মসাৎ’: অগ্রণী ব্যাংকের বরখাস্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে দুদক ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

আমিরের ছেড়ে দেওয়া সিনেমা দিয়েই লাইমলাইটে শাহরুখ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭৩ Time View

বলিউডের দুই খান আমির ও শাহরুখের তুলনা বরাবরই হয়ে থাকে। অভিনেতা হিসেবে কে বেশি ভালো, তা নিয়ে অনুরাগীদের মধ্যে তর্ক লেগেই থাকে।

কিন্তু শাহরুখ অভিনীত একটি অন্যতম চরিত্রের সুযোগ প্রথমে এসেছিল আমিরের কাছে। সে সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা।
পরে সেই চরিত্রে আলোড়ন ফেলেছিলেন শাহরুখ।

ছবিটির নাম ‘ডর’। নায়ক নয়, খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। এই চরিত্রের প্রস্তাব প্রথমে আমিরের কাছে যায়, কিন্তু তিনি রাজি হননি।
তবে এই চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়ে কোনো অনুশোচনাও নেই আমিরের।

সম্প্রতি এক অনুষ্ঠানে ফের এ বিষয় নিয়ে কথা বলেছেন অভিনেতা। আমিরের কথায়, ‘আমার অভিনয় করার কথা ছিল ‘ডর’ ছবিতে। কিন্তু কিছু কারণের জন্য সেই ছবি আমি ফিরিয়ে দিয়েছিলাম।
ছবিটা খুব ভালোভাবেই তৈরি করা। এই চরিত্রের জন্য শাহরুখ একদম সঠিক নির্বাচন।’

আমির মনে করেন, চরিত্রটি তিনি ফুটিয়ে তুলতে পারতেন না। পরিচালক শাহরুখকে বেছে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই এই চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে আজও কোনও আক্ষেপ নেই মিস্টার পারফেকশনিস্টের।

তিনি বলেছেন, ‘আমি ওই চরিত্রে অভিনয় করলে মোটেই ভালো হতো না। তাই আমার কোনো অনুশোচনা নেই।’

যশ চোপড়া পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল ও জুহি চাওলা। খলনায়কের চরিত্রে ছিলেন শাহরুখ। নায়কের চেয়ে অবশ্য খলনায়কই বেশি নজর কেড়েছিলেন ছবিতে। তার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাহরুখকে, ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন বলিউডের ‘বাদশাহ’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ