1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

আম্পায়ারকে গালি দেওয়ায় শুভর ম্যাচ ফি কর্তন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১২
  • ১৩৬ Time View

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলায় আম্পায়ারকে গালি দেওয়ায় রংপুর বিভাগের অধিনায়ক সোহরাওয়ার্দি শুভর ম্যাচ ফি কাটা হয়েছে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রোববার আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আম্পায়ারদের গালাগালি করেন শুভ।

চারদিনের ম্যাচের তৃতীয় দিন রোববার স্বাগতিক খুলনার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। দলীয় ৪৪ রানে ৫ম উইকেটের পতনের পর মাঠে আসেন রংপুর অধিনায়ক সোহরাওয়ার্দি শুভ। মাত্র ১ রান করার পর আবদুর রাজ্জাকের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিলে আম্পায়ার শুভকে আউটের সংকেত দেন। কিন্তু আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে, গালাগালিসহ শুভ আম্পায়ারের প্রতি অসৌজন্যমূলক আচরণ প্রদর্শন করেন।

ম্যাচ শেষে শুভর ক্রিকেটীয় আচরণ ভঙ্গের কথা অন-ফিল্ড আম্পায়ারদ্বয় মিজানুর রহমান ও আনিসুর রহমান  ম্যাচ রেফারি শওকতুর রহমানকে অবহিত করেন। উক্ত ঘটনার শুনানী শেষে ম্যাচ রেফারি শওকতুর রহমান বিসিবির নিয়মভঙ্গের শাস্তিস্বরূপ শুভর পুরো ম্যাচ ফি কেটে রাখার নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ