1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে হুতিদের কর্মকাণ্ডকে ‘ব্ল্যাকমেইল’ আখ্যা যুক্তরাষ্ট্র ও সৌদির ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে ব্রুকের ঝোড়ো সেঞ্চুরিতে উড়ে গেল শ্রীলঙ্কা একনেকে উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প এআই নিয়ন্ত্রণ নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সমালোচনায় জেডি ভ্যান্স প্রাচীন আমলে মক্কাগামী হাজিদের প্রবেশদ্বার ছিল যে ফটকে ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক শেষ মুহূর্তে রোমাঞ্চকর জয় রিয়ালের

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ৮

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫২১ Time View

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত সাতজন সন্ত্রাসী নিহত হয়েছেন। এই অভিযানে একজন সেনাও নিহত হয়েছেন। খবর ডনের।

পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়েছে: ৮ ও ৯ ফেব্রুয়ারি নিরাপত্তা বাহিনী দেরা ইসমাইল খান জেলার সাধারণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান (আইবিও) পরিচালনা করে।
অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হয়। এই অভিযানে তিন সন্ত্রাসী নিহত এবং অপর দুইজন আহত হন।

এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলার মীর আলীর সাধারণ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় উভয়পক্ষের গুলি বিনিময় হয়।
নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন খোয়ারিজ (সন্ত্রাসী) নিহত হন এবং তিনজন খোয়ারিজ আহত হন।

এদিকে, পেশোয়ার এবং কোহাটের সীমান্তে হাসান খেল মহকুমায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে একজন সেনা নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ