1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

‘বিদ্রোহী’দের নিয়ে আর ভাবছে না বাফুফে, রাখা হচ্ছে না চুক্তিতেও

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ Time View

পিটার বাটলারের অধীনে অনুশীল বয়কট করা ১৮ ফুটবলারকে নিয়ে আর ভাবছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যে ৩৭ জন ফুটবলারকে নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাটলার, তাদের নিয়েই এখন যত পরিকল্পনা বাফুফে কর্তাদের।

সিনিয়র জাতীয় দলের ১৩ জনসহ বয়সভিত্তিক দলের বাকিদের থেকে কয়েকজনকে নতুন চুক্তিতে রাখা হচ্ছে বলেই নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বাফুফের শীর্ষ এক কর্মকর্তা বলেছেন,‘আপাতত এই ১৮ জনকে নিয়ে আমরা আর ভাবছি না।
ওদেরকে বলেছি, যখন অনুশীলন ফিরবে তখনই তোমাদের নিয়ে আমরা পরিকল্পনা করব। যারা এখন অনুশীলন করছে তাদেরকে নিয়েই বিকল্প দল গড়া হবে।’

আজ কিংবা কালকের মধ্যে চুক্তি করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা, ‘আগের ১৩ জন এবং নতুন যোগ হওয়া থেকে যারা ভালো করছে তাদেরকে চুক্তিতে রাখা হবে। যারা অনুশীলন বয়কট করেছে তাদের রাখা হচ্ছে না।
আজ কিংবা কাল জানিয়ে দেওয়া হবে।’

গত বৃহস্পতিবার রাতে বিশেষ কমিটির প্রতিবেদন পেয়ে সেই রাতেই মেয়েদের সঙ্গে দেখা করেন সভাপতি তাবিথ আউয়াল। সবার সঙ্গে আলাদা করে কথা বলে সমাধানের আশ্বাস দেন। সূত্র বলেছে, ‘মেয়েদেরকে সভাপতি বলেছেন, “তোমরা অনুশীলনে ফেরো।
দরকার হলে আমি অনুশীলনে উপস্থিত থাকব।” কিন্তু এরপরও মেয়েরা ফেরেনি। সভাপতি শনিবার পর্যন্ত সময় দিয়েছিলেন কিন্তু তারা যেহেতু ফেরেনি সেহেতু তাদের নিয়ে আর ভাবার কিছু নেই। আমরা বলেছি, ক্যাম্পে তোমরা থাকো, খাও-দাও। যখন তোমরা ফিরবে আমরা গ্রহণ করব তোমাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ