1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১২শ কোটি টাকার প্রকল্প আরও তলানিতে শেয়ারবাজার, দরপতন চলছেই রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

অপারেশন ডেভিল হান্ট : গাজীপুরে আটক ৬৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০১ Time View

দেশজুড়ে শুরু হওয়া অপারেশন ‘ডেভিল হান্টে’ গাজীপুর জেলায় ৬২ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে।

জেলার পাঁচ থানায় সর্বাধিক আটক হয়েছে ৪০ জন। মহানগরীর আট থানার মধ্যে সাত থানায় আটক হয়েছে ২৫ জন।

আজ রবিবার সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলার শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর ও জয়দেবপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

এদিকে গাজীপুর মহানগরীর আটটি থানার মধ্যে টঙ্গী পশ্চিম, টঙ্গী পূর্ব ও পূবাইল থানায় একজন করে তিনজন, গাছা থানায় পাঁচজন, বাসন থানায় আটজন, কোনাবাড়ি থানায় দুইজন, এবং কাশিমপুর থানায় চারজন আটক হয়েছেন।

রবিবার ২৫ জন আটকের তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের উপ-কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ।

সদর থানার ওসির সরকারি মোবাইল নাম্বারে আটক বা গ্রেপ্তারের বিষয়ে তথ্য জানার জন্য একাধিকবার কল দেওয়া হলেও কেউ রিসিভ করেননি। শুক্রবার রাতে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্ররা অসংখ্যবার ফোন দিয়েও ওসির সহয়তা পাননি। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার কারণে ওসি আরিফুল রহমানকে প্রত্যাহার করেন জিএমপি কমিশনার।

পূবাইল থানায় গ্রেপ্তার হওয়া শেখ আবদুল হালিম সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির এপিএস মাজেুল ইসলাম সেলিমের ঘনিষ্ঠ।
তিনি পূবাঈল থানা যুবলীগ সভাপতি প্রার্থী ছিলেন।

কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটক চারজন হলেন- ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুর রউফ আরিফ, গাজীপুর মহানগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শহিদুল্লা ও মোমিন ভাণ্ডারি এবং ওই ওয়ার্ডের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানজিদ খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ