1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১২শ কোটি টাকার প্রকল্প আরও তলানিতে শেয়ারবাজার, দরপতন চলছেই রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৩ Time View

উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত মো. ফজলুল করিম হত্যা মামলায় রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ২২ জানুয়ারি আতিকুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার সঙ্গে গত ৫ আগস্ট অংশ নেন মো. ফজলুল করিম। বিকেলে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
রাতে আইসিইউতে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ