1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

এবার ট্রাম্পের বিরুদ্ধে অপরাধ তদন্ত করা কর্মকর্তারা বরখাস্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৯৬ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন। এরপর থেকেই ঝড়ের বেগে একের পর এক কাজ করে যাচ্ছেন। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত করা বেশ কয়েক জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে আমেরিকার বিচার বিভাগ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তাদের বরখাস্তের বিষয়টি সম্পর্কে অবগত বেশ কয়েকটি সূত্র এ কথা জানিয়েছে। বরখাস্তকৃত কর্মকর্তাদের কাছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, ট্রাম্পের এজেন্ডা ‘নিখুঁতভাবে’ বাস্তবায়নের জন্য তাদের আর ‘বিশ্বাস’ করা যায় না। এই কর্মকর্তারা বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের অধীনে কাজ করতেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সোমবার বিচার বিভাগের এক ডজনেরও বেশি আইনজীবীকে বরখাস্ত করেছেন যারা তাঁর বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা নিয়ে তদন্ত করেছিলেন।

মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা বার্তাসংস্থাটিকে বলেছেন, ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠির অনুলিপিতে এই কর্মকর্তাদের বরখাস্তকে ন্যায্যতা দেওয়ার জন্য মার্কিন সংবিধানের অধীনে প্রধান নির্বাহী হিসেবে ট্রাম্পের ক্ষমতার কথা উল্লেখ করেছেন ম্যাকহেনরি।

বরখাস্তের পেছনে যুক্তি দেখানো হয়েছে, ‘প্রেসিডেন্টের বিচারের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ট্রাম্পের এজেন্ডাকে তারা বিশ্বস্তভাবে বাস্তবায়নে কাজ করবেন তেমনটা বিশ্বাস করা যায় না।’

ট্রাম্পের বিরুদ্ধে করা মার্কিন বিচার বিভাগের দুটি মামলার বিশেষ কৌঁসুলি হিসেবে ২০২২ সালে নিয়োগ পান জ্যাক স্মিথ।
৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে দাঙ্গায় উসকানি দেওয়া ও সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা দুটি করা হয়েছিল।

সূত্র : বিবিসি, রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ