1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

পশ্চিমাদের পাত্তা দিই না’, সপ্তম দফায় জিতে বেলারুশের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ২০৩ Time View

আলেকজান্ডার লুকাশেঙ্কো আবারও বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এটি তার ধারাবাহিক সপ্তম মেয়াদের বিজয়। সোমবার বেলারুশের নির্বাচনী কর্মকর্তারা ভোটে লুকাশেঙ্কোর জয় ঘোষণা করেছেন। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, লুকাশেঙ্কো ৮৬.৮ শতাংশ ভোট পেয়েছেন।

তবে গত কয়েকবারের মতো বেলারুশের এবারের নির্বাচনটিও ছিল বিতর্কিত। নির্বাচনে যে চারজন প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা সকলেই লুকাশেঙ্কোর অনুগত এবং তার ৩১ বছরের শাসনকে প্রশংসা করে আসছেন।

নির্বাচনে জয়ের পর চার ঘন্টা ধরে চলা এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি পশ্চিমা বিশ্বকে একটুও পাত্তা দিই না৷ পশ্চিমের সঙ্গে সম্পর্কে আমি সব সময় প্রস্তুত, কখনো অস্বীকার করিনি। কিন্তু আপনারা সেটা চান না।
তো আমরা কী করবে? হাঁটু গেঁড়ে বসে থাকবে?’

লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন। যদিও এই নির্বাচনগুলো পশ্চিমা সরকার ও মানবাধিকার সংস্থাগুলোর দ্বারা ‘প্রহসন’ হিসেবেই প্রত্যাখ্যাত হয়ে আসছে।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুকাশেঙ্কোকে অভিনন্দন জানিয়ে বলেছেন, নির্বাচনে আপনার বিজয় স্পষ্টভাবে আপনার উচ্চ রাজনৈতিক কর্তৃত্ব এবং বেলারুশের রাষ্ট্রনীতির প্রতি জনসাধারণের অব্যাহত সমর্থনের সাক্ষ্য দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ