1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হলেন ২০০ ফিলিস্তিনি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২২১ Time View

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় ইসরায়েলি দুই কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন। এর আগে চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় হামাস। এর পরিবর্তে তারা এই ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল।

শনিবার ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অফার কারাগার ও নেগেভ মরুভূমির কাজিয়ত কারাগার থেকে এসব ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়।
এদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ রয়েছেন।

এর আগে শনিবার (২৫ জানুয়ারি) ফিলিস্তিনের স্থানীয় সময় সকাল ১১টার একটু পরে রেডক্রসের হাতে মুক্তি পাওয়া চার ইসরায়েলি নারী সেনাদের হস্তান্তর করা হয়। তারা হলেন লিরি আলবাগ (১৯), দানিয়েলা গিলবোয়া (২০), কারিনা আরিয়েভ (২০) এবং নামা লেভি (২০)।

জিম্মি মুক্তির আগে হামাস ও মিত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজি) সদস্যরা গাজা শহরের চত্বরে ব্যাপক শোডাউন করে যেখানে এই চার ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ফিরে আসা চার জিম্মিকে ইসরায়েলি ভূখণ্ডে ফিরে আনার পর প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হবে তাদের।

গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দফায় ৯০ কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল ইসরায়েল। বিপরীতে তিনজন জিম্মিকে মুক্তি দেয় হামাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ