1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন পোথাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৮১ Time View

চাকরি ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাস। এক বছরের বেশি সময় চুক্তির মেয়াদ বাকি থাকতেই দায়িত্ব ছাড়েন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটসম্যান।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ দলের সহকারী কোচের চাকরি ছাড়ার খবর নিজের ফেসবুক পোস্টে দিয়েছেন পোথাসও।

পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন পোথাস। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে মাত্র এক মাস বাকি, এমন সময়ে চাকরি ছাড়লেন তিনি। ২০২৩ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া এই কোচের চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত।

৫০ বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে।
ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বলে জানান নাফীস, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বলে দিয়েছিলেন তিনি আর কাজ করবেন না। বলেছিলেন পারিবারিক সমস্যার কারণে চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারছেন না।’

পোথাস বাংলাদেশ দলে নিয়োগ পেয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহের সহকারী হিসেবে। গত অক্টোবরে শ্রীলঙ্কান এই কোচের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি।
পোথাস সর্বশেষ যে সিরিজে কাজ করেছেন, সেই ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন, যার পদবি সিনিয়র সহকারী কোচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ