1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি

যে কারণে শাহরুখের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১০১ Time View

রেবেল স্টার প্রভাস এখন শুধু দক্ষিণী সিনেমাই নয়, বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এক সুপারস্টার। বাহুবলীর পর তার ক্রেজ এখন আকাশছোঁয়া। এমনকী সর্বশেষ বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে সাফল্য না পেলেও প্রভাসের রাজত্বে ভাটা পড়েনি। নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
যেখান থেকে শাহরুখ খানের সিনেমাও ফিরিয়ে দেন অবলীলায়!

বলিউডে বেশ কিছু বড় সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন প্রভাস। তার মধ্যে অন্যতম ছিল শাহরুখ খানের ‘পাঠান’। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় শাহরুখ খান ছিলেন প্রধান চরিত্রে। প্রভাসকে যখন সিদ্ধার্থ আনন্দ ‘পাঠান’-এ অভিনয়ের প্রস্তাব দেন, তখন প্রভাস ভেবেছিলেন তাকে প্রধান চরিত্রে নেওয়া হবে।
তবে শাহরুখ খান ওই চরিত্রে অভিনয় করছেন জানার পর প্রভাস সেই প্রস্তাব ফিরিয়ে দেন। প্রভাসের মতে, তিনি এমন কোনও সিনেমায় কাজ করতে চান, যেখানে তার চরিত্রটিই হবে সিনেমার মূল চরিত্র। আর ‘পাঠান’-এ সেই সুযোগ তিনি পাবেন না। ফলে প্রস্তাবে হ্যাঁ বলার কথা ভাবেননি এক মুহূর্তের জন্যও।

এছাড়াও, সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ সিনেমাতেও অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে রতন সিংহের চরিত্রটি ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু প্রভাস সেই চরিত্রের প্রস্তাব নাকচ করেন। জানা যায়, তখন প্রভাস ‘বাহুবলী ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন, তবে সেটি প্রধান কারণ ছিল না। তিনি চরিত্রটির গল্প পড়ার পর বুঝেছিলেন যে, রতন সিংহের চরিত্রে তার আগ্রহ নেই। ‘বাহুবলী ২’-এর মতো তার চরিত্রে গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পাচ্ছিলেন না তিনি।
প্রভাসের এই সিদ্ধান্তের পর ‘পদ্মাবত’-এ রতন সিংহের চরিত্রে অভিনয় করেন শাহিদ কাপুর, যিনি পরে ব্যাপক প্রশংসা পান তার অভিনয়ের জন্য।

সম্প্রতি বিয়ের গুঞ্জনে শিরোনামে এসেছেন প্রভাস। তার সহকর্মী তারকার রামচরণ জানিয়েছেন, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গণপভরামের মেয়ে। রাম চরণের এমন মন্তব্যের পর দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের একটি টুইট ঘিরেও অনুরাগীদের কৌতূহল এখন তুঙ্গে। এক্স হ্যান্ডলে (টুইটার) তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা। যদিও প্রভাস বা তার টিম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ