1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

তালেবান নারীদের মানুষ মনে করে না : মালালা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৯৯ Time View

তালেবান নারীদের মানুষ মনে করে না বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। গতকাল রবিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুসলিম দেশগুলোর মেয়েদের শিক্ষাবিষয়ক এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। খবর বিবিসির।

আফগানিস্তানের তালেবান সরকার ও তাদের দমনমূলক নারী নীতিমালাকে চ্যালেঞ্জ করতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মালালা বলেন, সহজ কথায় বলতে গেলে আফগানিস্তানে তালেবান নারীদের মানুষ হিসেবে গণ্য করে না।
তারা তাদের অপরাধগুলোকে সাংস্কৃতিক ও ধর্মীয় যুক্তিতে আড়াল করার চেষ্টা করে।

২৭ বছর বয়সী মালালা মুসলিম নেতাদের বলেন, নারীদের পড়াশোনা ও কাজ করতে না দেওয়াসহ তালেবানের আরো যে নীতিমালাগুলো আছে, তাতে ‘ইসলামী কিছু’ নেই।

মুসলিম বিশ্বের নেতাদের প্রতি মালালা বলেন, তালেবানকে বৈধতা দেবেন না। মুসলিম নেতাদের এখনই সময় নিজেদের ক্ষমতা প্রয়োগ করার।
সঠিক নেতৃত্ব ও প্রকৃত ইসলাম প্রদর্শনের এখনই সময়।

ইসলামিক বিশ্বে নারীদের শিক্ষা নিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলনে মুসলিম অধ্যুষিত দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে অংশ নিতেই পাকিস্তান গেছেন মালালা।

মেয়েদের শিক্ষার পক্ষে প্রচার চালানো মালালা ২০১২ সালে পাকিস্তানি তালেবানের হাতে গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। সুস্থ হওয়ার পর থেকে মালালা মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন। ২০১২ সালের পর এ নিয়ে তিনবারের মতো নিজ দেশ সফর করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ