1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

লিটনের ব্যাট হাসার দিনে ঢাকার সংগ্রহ ১৯৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১৩১ Time View

বিপিএলে গতকাল স্বরূপে ফেরেন সাব্বির রহমান। চিটাগাং কিংসের বিপক্ষে খেলেন অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস। আজ তার মতোই স্বরূপে ফিরেছেন লিটন দাস।

সাব্বিরের মতোই বিপিএলে আজ প্রথম ফিফটি পেয়েছেন লিটন।
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হাঁকিয়েছেন ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ও মুনিম শাহরিয়ারের ফিফটিতে ১৯৩ রানের সংগ্রহ পেয়েছে ঢাকা।

শুরুটা অবশ্য ভালো ছিল না ঢাকার। দলীয় ৭ রানের মাথায় ব্যক্তিগত ৬ রানে ড্রেসিংরুমে ফেরেন তানজিদ হাসান তামিম।
এখন পর্যন্ত টুর্নামেন্টে জয় না পাওয়া ঢাকার এমন শুরুর হাল পরে ধরেন লিটন ও মুনিম। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ১২৯ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। সেঞ্চুরি জুটি গড়ার পথে দুজনে টুর্নামেন্টে প্রথম ফিফটিও তুলে নেন।

রান খরায় একাদশ থেকে বাদ পড়া লিটন ৪৩ বলে ৭৩ রানের ইনিংসটি সাজিয়েছেন ১০ চার ও ১ ছক্কায়।
অন্যদিকে প্রথমবার একাদশে সুযোগ পেয়েই ৫২ রান করেছেন মুনিম। তার ইনিংসটা অবশ্য ধীর গতির ছিল। ৪৭ বলের ইনিংসটিতে ১ ছক্কার বিপরীতে চার মেরেছেন ৭ টি।

লিটন-মুনিম দুজনকেই ১৬তম ওভারে ফিরিয়ে সিলেটকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন রাকিম কর্নওয়াল। তবে শেষ দিকে সাব্বির ও থিসারা পেরেরার দুটি ছোট ঝোড়ো ইনিংসে ১৯৩ রান পায় ঢাকা।
সর্বশেষ ম্যাচে টনের্ডো ব্যাটিংয়ে ফিফটি পাওয়া সাব্বির ৩ ছক্কায় ১০ বলে করেছেন ২৩ রান। আর ঢাকার অধিনায়ক পেরেরা ৯ বলে ১৮ রানের ইনিংস সাজান ২ চার ও ১ ছক্কায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ