1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ

সমাজ উন্নয়নে নারী-পুরুষের সমান ভূমিকা রাখতে হবে : পরিবেশ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৪০ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে পুরুষ এবং নারীরা সমান ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, সমাজের সমস্যাগুলো সমাধান করতে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। কেননা দায়িত্ব ভাগাভাগি ও সমতার মাধ্যমে একটি উন্নত বিশ্ব গড়া সম্ভব।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে সবার প্রতি আহবান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। ন্যায্যতা ও মর্যাদা নিশ্চিত করতে সবারই নিজেদের গণ্ডি পেরিয়ে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র বা ব্যক্তির সব কাজের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত ন্যায্যতা।’

তিনি বলেন, ‘সেবা ও বন্ধুত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক উদাহরণ স্থাপন করতে ইনার হুইলের মতো সংগঠনকে এগিয়ে আসতে হবে।
’ ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহানা আলম নির্ঝরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন ইনার হুইল বাংলাদেশের জাতীয় প্রতিনিধি তাহিয়া খালিদ ও ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহমুদা মাহবুব রুমা।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা একটি স্মরণিকা ও কনফারেন্স নিউজলেটার উন্মোচন করেন এবং মেমেন্টো বিতরণ করেন।

এ ছাড়া তিনি ‘কম প্লাস্টিক, অধিক জীবন’ শিরোনামের প্লাস্টিক দূষণ বিরোধী স্টল পরিদর্শন করেন এবং ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ