1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেলো দুই পক্ষ, সোমবার ফের অবস্থান নাটকে বিসিএস ক্যাডার চরিত্রে ফারহান: অসংগতিতে ক্ষুব্ধ দর্শক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি ডিউকস বাদ, পাকিস্তানের ক্রিকেটে ফিরছে কোকাবুরা বল ২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই

রাশিয়ায় আসাদকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ২১০ Time View

রাশিয়ার রাজধানী মস্কোতে আশ্রয় নেওয়া সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের রবিবার মস্কোর এক নির্জন অ্যাপার্টমেন্টে বসবাসরত আসাদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি চিকিৎসা সহায়তা চান।
এর প্রায় সাথে সাথেই তার ব্যাপক কাশি শুরু হয় এবং তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট জেনারেল এসভিআর জানিয়েছে, আসাদের হঠাৎ ব্যাপক কাশি হতে শুরু করে এবং শ্বাসকষ্টে ভুগতে থাকেন। অবস্থার অবনতি হতে থাকলে দ্রুতই তাঁর অ্যাপার্টমেন্টেই চিকিৎসার ব্যবস্থা করা হয়।

জেনারেল এসভিআর অ্যাকাউন্টে আরো বলা হয়, ‘এটি নিছক একটি স্বাস্থ্যগত বিপর্যয় নয়।
পরিস্থিতি পর্যবেক্ষণে হত্যার পরিকল্পনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

আসাদের শরীরে বিষক্রিয়ার বিষয়টি মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে জেনারেল এসভিআর। তবে এই দাবির পেছনে সরাসরি কোনো উৎস বা সূত্র উল্লেখ করা হয়নি।

আসাদের এই অসুস্থতার বিষয়ে রুশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে, তুরস্কের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল—সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বিবাহবিচ্ছেদ চান স্ত্রী আসমা। শুধু তাই নয়, বিচ্ছেদের পর তিনি রাশিয়াও ছেড়ে যেতে চান। পরে বিষয়টি নাকচ করে ক্রেমলিন।

গত ডিসেম্বরের শুরুতে সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন বাশার আল-আসাদ। সেখানে তাকে নিরাপদে রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছিল।
কিন্তু সেই সুরক্ষার মধ্যেই এমন একটি ঘটনা ঘটল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ