1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

তিন প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ নভেম্বর, ২০১২
  • ১৪৯ Time View

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি তিনটি হচ্ছে অগ্নি সিস্টেমস ও ডেফোডিল কম্পিউটার্স  এবং সমতা লেদার।

অগ্নি সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেডন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর, সকাল ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউজ#১৯, রোড#৭, গুলশান-১, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৬.৯৪ টাকা।

ডেফোডিল কম্পিউটারস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর, সকাল ১০টায়, ডিআইইউ অডিটরিয়াম, ৪র্থ ফ্লোর, ৪/২, প্রিন্স প্লাজা, সোবাহানবাগ, ধানমন্ডি, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী  ১৫ নভেম্বর।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১.১৪ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ০.৯৪ টাকা এবং ১১.০২ টাকা।

আর ট্যানারি খাতের সমতা লেদারের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। নো লভ্যাংশ অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর, সকাল ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, ১২০ শের-ই-বাংলা রোড, হাজারীবাগ, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ