1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, সীমাবদ্ধতার কথা জানালেন স্বাস্থ্য সেবার সচিব নতুন প্রজন্মকে ২৫ মার্চ থেকে ১০ এপ্রিলের বীরত্বগাথা জানানোর আহ্বান তথ্যমন্ত্রীর অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী স্কুল চলাকালে যানজট নিরসনের উপায় বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর কোনো অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না: নৌপরিবহন মন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি হলেন নুরজাহান খানম সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের বৈঠক তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সোনার দাম আরও বাড়লো, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা ‘তেল নেই’ লেখা পাম্প থেকে ৩৪ হাজার লিটার উদ্ধার করলো বিজিবি

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ Time View


ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তার দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ছয় উইকেটে বাংলাদেশের জয়ের পর প্রধান উপদেষ্টা শান্তকে ফোন করে বলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত।’
প্রধান উপদেষ্টার কার্যালয় প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে।
উল্লেখ্য, সফরের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
আজ দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ