1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

বিশ্বকাপে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক কামিন্সের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৩৮ Time View

বল হাতে চলতি বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশের পর আফগানিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক তুলে নিলেন এ পেসার।

সেন্ট ভিনসেন্টে রোববার (২৩ জুন) সুপার এইটের ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছে আফগানরা।

তবে রশিদের দল এদিন যেভাবে শুরুটা করেছিল তাতে সংগ্রহটা আরও বড় হওয়ার কথা। ওপেনিং জুটিতে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান দলকে ১১৮ রান এনে দিয়েছিলেন। যদিও অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্ট্রাইকরেটে তারা খুব একটা মনোযোগ দিতে পারেননি। তাদের বিদায়ের পর বাকিরাও ঝোড়ো কোনো ইনিংস খেলতে পারেননি। শেষ ৬.৪ ওভারে আফগানদের মাত্র ৪৮ রানে আটকে দেয়া অজিরা। যেখানে আসল কৃতিত্বটা কামিন্সের।

নিজের প্রথম ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন কামিন্স। ইনিংসের ১৮ ও নিজের তৃতীয় ওভারে আক্রমণে এসে মাত্র ৪ রান খরচে রশিদ খানের উইকেট তুলে নেন কামিন্স। এরপর ইনিংসের শেষ ওভারে এসে প্রথম দুই বলে করিম জানাত ও গুলাবদিন নাইবকে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নেন কামিন্স। পরের ৪ বলে দেন ৭ রান।

মজার বিষয় হচ্ছে, আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও আলাদা দুই ওভারে হ্যাটট্রিক করেছিলেন কামিন্স। ২১ জুনের ওই ম্যাচে ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মেহেদী হাসানকে আউট করার পর ২০তম ওভারের প্রথম বলে তাওহিদ হৃদয়কে শিকার করেছিলেন তিনি।

বিশ্বকাপ ইতিহাসে কামিন্সই একমাত্র বোলার যিনি টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন। অবশ্য, তার আগে আরও ছয় হ্যাটট্রিকের রেকর্ড থাকলেও কেউই দুবার এমন অর্জনের দেখা পাননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ