1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে বাধা নেই: তথ্য উপদেষ্টা

মহিলা এশিয়া কাপ শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ অক্টোবর, ২০১২
  • ১৪৮ Time View

মহিলা এশিয়া কাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা তিন ম্যাচ জিতে ‘বি’ গ্রুপের অপরাজিত দল হয়েছে লাল-সবুজরা। গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের পাররফরমেন্সের আগুনে পুড়েছে শ্রীলঙ্কা। তাদের ৫ রানে হারিয়েছে সালমা খাতুনের নেতৃত্বাধীন দল।

বাংলাদেশ: ৬২ (ওভার ১৮)
শ্রীলঙ্কা: ৫৭ (ওভার ১৯.৪)
ফল: বাংলাদেশ ৫ রানে জয়ী

গুয়াংগং আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে লঙ্কানদের বোলিং তোপে বড় স্কোর গড়তে পারেনি সালমারা। মূলত ইনোকা রানাবীরা ও সান্দামাই দোলাওয়াটের মারাত্মক বোলিংয়ে নাকাল হয়েছে বাংলাদেশ। এ দু’জনই নিয়েছেন তিনটি করে উইকেট।

লঙ্কানদের দারুণ বোলিংয়ের সামনেও বুক চিতিয়ে লড়াই করেছেন বাংলাদেশের রুমানা আহমেদ। অপরাজিত ২৫ রান করেছেন এই ব্যাটার। এর মধ্যে দুটি চারের মার ছিলো। সতীর্থদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তাই গুটিয়ে যাওয়ার আগে ১৮ ওভারে ৬৮ রান করতে পারে বাংলাদেশ।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ে বিপর্যস্ত হয়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক সালমা খাতুন ও জাহারানা আলম মিলে ধ্বস নামান লঙ্কানদের ইনিংসে। ৬ রান খরচায় একাই চারটি উইকেট নেন ম্যাচ সেরা সালমা। ১৫ রান দিয়ে তিনটি উইকেট নেন জাহানারা। এছাড়া একটি উইকেট পেয়েছেন অভিষিক্ত পান্না ঘোষ।

লঙ্কানদের মধ্যেও উল্লেখ করার মতো রান করতে পারেনি কোন ব্যাটার। ১৫ রান করেন সান্দামাই। আর অধিনায়ক শশীকলা সিরিবর্ধনের ব্যাট থেকে আসে ১৩।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ