1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অযৌক্তিক: চীন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০১২
  • ২২৩ Time View

অযৌত্তিক আখ্যা দিয়ে চীনা কোম্পানির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে চীন।

সম্প্রতি ইরানের কাছে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য বিক্রির অভিযোগে এক চীনা কোম্পানির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

এ পদক্ষেপের নিন্দা জানিয়ে চীন বলেছে, তেহরানের পরমাণু কর্মসুচির ব্যাপারে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে যুক্তরাষ্ট্র এই অযৌক্তিক পদক্ষেপ নিয়েছে।

বৃহস্পতিবার ওবামা প্রশাসন ইরানে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরবরাহের দায়ে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত ঝুহাই ঝেনরং কর্পোরেশনকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করে । চীনের এই কোম্পানিটিকে ইরানে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে বিবেচনা করা হয়।

গত শনিবার দিনের শেষার্ধে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে  চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ উইমিন বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিজস্ব আইনের আলোকে চীনা কোম্পানির ওপর অবরোধ আরোপ সম্পূর্ণ অযৌক্তিক এবং ইরানের পরমানু ইস্যুকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার সম্পূর্ণ বিরোধী ।’

এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র অসন্তুষ্টি প্রকাশ করে চীন এর তীব্র বিরোধিতা জানাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এছাড়া অন্যান্য দেশের মতই চীন এবং ইরানের মধ্যে জ্বালানি, বাণিজ্য এবং অর্থনৈতিক খাতে স্বাভাবিক সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন চীনা মুখপাত্র।

পরমানু ইস্যুকে কেন্দ্র করে ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের অবরোধের হুমকির কারণে বিশ্বের অনেক জ্বালানি আমদানিকারক দেশের মত চীনও উদ্বিগ্ন।  বিশ্ব বাজারে ইরানের তেলের  সবচেয়ে বড় ক্রেতা হলো চীন। তাই ইরানের তেল রপ্তানির বিরুদ্ধে অবরোধ বাস্তবায়ন হলে চীনের জ্বালানি নিরাপত্তা বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চীন আগে থেকেই ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে জাতিসংঘকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র এবং ইইউ’র একতরফা যে কোন নিষেধাজ্ঞা প্রচেষ্টার তীব্র সমালোচনা করে আসছে। তারা জাতিসংঘের অনুমোদন ছাড়া ইরানের ওপর কোন ধরনের অবরোধ আরোপের বিরোধী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ