1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

দুদক কার্যালয়ে তানভীরের স্ত্রী জেসমিন ও তুষার আহমেদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২
  • ১১৬ Time View

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীরের স্ত্রী জেসমিন ইসলাম ও মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এছাড়া সোনালী ব্যাংকের রূপসী বাংলার শাখার সাবেক ব্যবস্থাপক আজিজুর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুদকে।
তদন্ত কর্মকর্তা এবং দুদকের জ্যেষ্ঠ উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে ৬ সদস্যের একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করছে।
সোনালী ব্যাংক থেকে ঋণপত্র জালিয়াতির মাধ্যমে প্রায় আড়াই হাজার কোটি টাকা হাতিয়ে নেয় হলমার্ক গ্রুপ। জালিয়াতির এ অভিযোগে গত শুক্রবার জেসমিনের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে দুদক। পরে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওইদিনও তাকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লেখ্য, ঋণ জালিয়াতির ঘটনায় ৪ অক্টোবর তানভীর মাহমুদ, জেসমিন ইসলাম এবং সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবিরসহ ২৭ জনের বিরুদ্ধে প্রতারণা, দুর্নীতি এবং অর্থপাচারের দায়ে রমনা থানায় ১১টি মামলা করে দুদক। মামলায় সোনালী ব্যাংকের ২০ জন ও হলমার্কের ৭ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ