1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সিটিতে ভোটের হাওয়া, বিএনপিতে জটিল সমীকরণ ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ২০০ টাকা ভাতা হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে ইরানের হামলা এখনো ধুঁকছে আইএফআইসি ব্যাংক গোমতীর ভাঙনে বিলীনের পথে রঘুরামপুর, আতঙ্কে ৫ হাজার মানুষ ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২৫ ইরান যুদ্ধে আমরা জিতেছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প বিশ্ববাজারে ১০০ ডলারের ওপরে জ্বালানি তেলের দাম জালিয়াতির তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ প্রতারণা ও জালিয়াতির অভিযোগের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ

বিপিএল থেকে ‘বিরতি’ নিচ্ছেন মাশরাফি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ৯২ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ইনজুরি নিয়ে খেলছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ নিয়ে চারদিকে আলোচনা-সমালোচনা হচ্ছিল। নিজেও পারফর্ম করতে পারছিলেন না সিলেট অধিনায়ক। এবার আসর থেকেই বিরতিতে গেছেন মাশরাফি।
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে মাশরাফি নিজেই বিপিএল থেকে ‘বিরতি’ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ ক্ষেত্রে কারণ হিসেবে দেখানো হয়েছে জাতীয় সংসদের সদ্য শুরু হওয়া অধিবেশন।

তবে রাজনৈতিক ব্যস্ততার মাঝখানে সুযোগ হলে ‘নড়াইল এক্সপ্রেস’খ্যাত এই ক্রিকেটারকে আবারও দেখা যেতে পারে সিলেটের জার্সিতে, প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স। তার অনুপস্থিতিতে সিলেটকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
চলমান বিপিএলে বাজে অবস্থা সিলেটের। আসরে পাঁচটি ম্যাচ খেলে সব কটিতেই হেরেছে দলটি। আর দলটির অধিনায়ক হিসেবে সামনে থেকে পারফর্ম করছিলেন না মাশরাফিও। পুরো আসরে বেশ নড়বড়ে দেখা গেছে তাকে। টানা ৫ হারে তার দলের অবস্থা যখন নাজুক, সেই সময় বিপিএল থেকে বিশ্রামে গেলেন মাশরাফি।
তবে কত দিনের জন্য তাকে পাবে না সিলেট স্ট্রাইকার্স তা নিশ্চিত করা হয়নি। রাজনৈতিক দায়িত্ব ও ব্যস্ততা শেষে আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মাশরাফির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি প্রত্যাশা করছে শিগগিরই আবার তিনি যোগ দেবেন দলের সঙ্গে।

বিপিএলে সিলেটের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি। মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। তারপরের দিন নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মিঠুনের সিলেট। সেই ম্যাচের মাধ্যমে শেষ হবে বিপিএলের সিলেট পর্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ