1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এখনো ধুঁকছে আইএফআইসি ব্যাংক গোমতীর ভাঙনে বিলীনের পথে রঘুরামপুর, আতঙ্কে ৫ হাজার মানুষ ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২৫ ইরান যুদ্ধে আমরা জিতেছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প বিশ্ববাজারে ১০০ ডলারের ওপরে জ্বালানি তেলের দাম জালিয়াতির তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ প্রতারণা ও জালিয়াতির অভিযোগের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালে : সড়ক মন্ত্রী বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

বরিশালকে ১৩৫ রানের লক্ষ্য দিল রংপুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৮৫ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের বিপক্ষে মামুলি সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। বরিশালকে ১৩৫ রানের টার্গেট দিয়েছে রংপুর।
আজ শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। দলীয় ৩১ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চরম চাপে পড়ে রংপুর।
এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান ও শামিম পাটোয়ারি মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৬৫ রানে উইকেট হারায় রংপুর। ২৩ বলে ২৩ রান করে সাজঘরে ফিরে যান সোহান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। মেহেদি হাসান ও শামিমের ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে রংপুর। শামিম ৩৩ বলে ৩৪ ও মেহেদি ১৯ বলে ২৯ রান করেন। বরিশালের পক্ষে পেসার খালেদ আহমেদ নেন ৪টি উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ