1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণা ও জালিয়াতির অভিযোগের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালে : সড়ক মন্ত্রী বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস টিসিবির জন্য ৯ হাজার টন ছোলা ক্রয়ের অনুমোদন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ দিনে ১০৪০ কোটি টাকা উত্তোলন বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী দুর্নীতির অভিযোগ / বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেন, সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড

গুলারের অভিষেক ম্যাচে সহজ জয় রিয়ালের

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ৭৪ Time View

স্প্যানিশ ফুটবলের চতুর্থ সারির ক্লাব আরান্দিনা প্রথমার্ধের পুরোটা সময়জুড়ে আটকে রাখল রিয়াল মাদ্রিদকে। তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে তারুণ্য নির্ভর রিয়াল। সেই তারুণ্যে ভর করেই কপাদ দেল রে’র তৃতীয় রাউন্ডে সহজ জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। তুর্কি ওয়ান্ডারবয় আর্দা গুলারের অভিষেক ম্যাচের দিন আরান্দিনাকে ৩-১ গোলে হারিয়ে রিয়াল।

আরান্দিনার মাঠ এল মন্তেচিলোতে পুরোটা সময়জুড়েই দেখা গেছে রিয়ালের দাপট। ৭৮ ভাগ সময় বল দখলে রেখে ১৫টি শট নেন রিয়াল ফুটবলাররা। তবে প্রথম গোলের জন্য অতিথিদের অপেক্ষা করতে হয় ৫৪ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে হোসেলু গোল করলে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্প্যানিশ জায়ান্টরা।

হোসেলু গোলখাতা খোলার পরের মিনিটেই আবারও গোল পেয়ে যায় রিয়াল। এবার স্কোরশিটে নাম তোলেন ব্রাহিম ডিয়াজ। ইনজুরি সময়ে আসে শেষ গোলটি। যোগ করা সময়ের প্রথম মিনিটে রদ্রিগো ব্যবধান করেন ৩-০। দুই মিনিট পর গোল করেন আরেক রিয়াল ফুটবলার। তবে এবার নিজেদের জালেই। নাচো আত্মঘাতী গোল করলে সান্ত্বনা নিয়েই মাঠ ছাড়ে আরান্দিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ