1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ইডেনে পাক-ভারত লড়াই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২
  • ১৩৫ Time View

ভারত ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের আয়োজক হতে যাচ্ছে কলকাতার ইডেন গার্ডেনস। দ্বি-পক্ষীয় সিরিজের অংশ হিসেবে স্বাগতিকদের সঙ্গে খেলবে মিসবাহরা। আগামী ৩ জানুয়ারি ইডেনে হবে নির্ধারিত ম্যাচটি।

ক্যাবের কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে ইডেনে ম্যাচ হওয়ার বিষয়ে জানিয়েছেন সংবাদমাধ্যমকে। তিনি বলেন, ‘আগের পরিকল্পনা অনুযায়ী দিল্লি, কলকাতা ও চেন্নাইয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। সে হিসেবে প্রথমটি চেন্নাইয়ে, পরেরটি কলকাতায় এবং তৃতীয় ও শেষ ম্যাচটি হবে দিল্লিতে।’

ওয়ানডে সিরিজ খেলার আগে দুটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এরমধ্যে প্রথমটি হবে বেঙ্গালুরুতে ২৫ ডিসেম্বর এবং দ্বিতীয় ম্যাচটি হবে ২৭ ডিসেম্বর আহমেদাবাদে।

এদিকে ইডেন গার্ডেনস পরিদর্শনে তিন সদস্যের একটি দল পাঠিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টটি হবে কলকাতায়। পরিদর্শকদের দলের তিনজন সদস্য হলেন জন কার (ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেন্স), রেগ ডিকসন (ইসিবির নিরাপত্তা কর্মকর্তা) ও ইয়ান স্মিথ (প্রেস অফিসার)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ