1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতলেন বেলিংহাম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

ইউরোপীয়ান অনূর্ধ্ব-২১ বয়সী সেরা খেলোয়াড় হিসেবে ২০২৩ সালের গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জয় করেছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহাম।
কলম্বিয়া ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ১৮ বছর বয়সী লিন্ড কাইসেডো জিতেছেন এ বছরের গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড।
২০ বছর বয়সী বেলিংহাম এবারের গ্রীষ্মে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দিয়ে ইতোমধ্যে ১৪ ম্যাচে ১৩ গোল করেছেন। অক্টোবরে ব্যালন ডি’অর অনুষ্ঠানে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জয় করেছিলেন বেলিংহাম। এবার পেলেন ইউরোপ সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি।
এ সম্পর্কে বেলিংহাম বলেছেন, ‘বার্মিংহাম, ডর্টমুন্ড ও এখন রিয়ালের এই যাত্রায় যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তাদের ছাড়া এই স্বীকৃতি সম্ভব ছিলনা। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার পরিবার। যে ধরনের উদ্দীপনা তারা আমকে দিয়ে চলেছেন সেটা অকল্পণীয়। এখন আমি যে অ্যাওয়ার্ড পেয়েছি তার মর্যাদা রক্ষার্থে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। নিজের সম্ভাবনাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, আশা করছি এর মাধ্যমে আরো অনেক ট্রফি আমার কাছে আসবে।’
২০১৪ সালে রাহিম স্টার্লিংয়ের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে বেলিংহাম এই অ্যাওয়ার্ড জয় করলেন। লিভারপুলে থাকাকালীন গোল্ডেন বয় এ্যাওয়ার্ড জয় করেছিলেন বর্তমানের চেলসি তারকা স্টার্লিং।
এ পর্যন্ত এই অ্যাওয়ার্ড জয় করা অপর গুরুত্বপূর্ণ তারকারা হলেন ওয়েইন রুনি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড।
এ বছর ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হালান্ড গোল্ডেন প্লেয়ার ম্যান অ্যাওয়ার্ড জয় করেছেন। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটির হয়ে প্রথম মৌসুমেই ২২ বছর বয়সী হালান্ড ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ