1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকাদেরকে ঘৃণা জানাচ্ছি : নৌপরিবহন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩৯ Time View

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা বিদেশি শক্তির দিকে তাকিয়ে আছে তাদেরকে ঘৃণা জানাচ্ছি। কারণ, বাংলাদেশের মানুষের প্রতি তারা বিশ্বাস ও আস্থা রাখতে পারছে না। দুর্গাপূজাকে ঘিরে অনেক ষড়যন্ত্র হতে পারে। এ জায়গায় সকলকে সতর্ক থাকতে হবে। সারাদেশে ৩২ হাজারের বেশি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্ণিল উৎসবের মধ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দিকে আরও এগিয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী শুক্রবার (২০ অক্টোবর) ঢাকায় লালবাগস্থ ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল। উপস্থিত ছিলেন, স্বপন কুমার সাহা, মানিক লাল সাহা, বাবুল দেবনাথ প্রমুখ।
প্রতিবন্ধী বলেন, শারদীয় দুর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশের অর্থনীতি যত শক্তিশালী হচ্ছে উৎসবগুলো আরও বেশি বর্ণিল হয়ে উঠছে। আগামীতে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ হবে; তখন আমাদের অর্থনীতি আরও বেশি শক্তিশালী হবে এবং উৎসবগুলো আরও বেশি বর্ণিল হবে। বর্ণিল উৎসবের বাহ্যিক বিষয়গুলো রাঙিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক চেতনার সরকার ক্ষমতা থাকার ফলে।

অতীতে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, ৭৫ এর সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল। ধর্মকে ব্যবহার করে দ্বন্দ্ব, সংঘাত সৃষ্টি করা হয়েছিল। দেশকে অন্ধকারে নিমজ্জিত করা হয়েছিল। ২১ বছর দেশ অন্ধকারে ছিল। অল্প কিছুদিন ১৯৯৬ সালে দেশ আলোকিত হয়ে উঠতে থাকে। ২০০১ সালে নির্বাচনের পর আবার সব উৎসব মলিন হয়ে যায়। জঙ্গিবাদ কায়েম করা হয়। বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান সৃষ্টি করা হয়। অনেক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটানো হয়।

অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করা হয়। সারাদেশে ৫০০ জায়গায় সিরিজ বোমা হামলা করা হয়। আজকে সেসব জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। হত্যাকারীদের বিচার করা হয়েছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে এসেছে। কিন্তু আমাদের সংগ্রাম থেমে নেই। আমরা ৭২এর চেতনায় ফিরে যেতে চাই। অনেক ষড়যন্ত্র হচ্ছে যেন আমরা ৭২এর চেতনায় ফিরে যেতে না পারি। জঙ্গিবাদ দমন করেছি, কিন্তু তাদেরকে নির্মূল করতে পারিনি। ৭২এর চেতনায় ফিরে যেতে পারলে জঙ্গিবাদ নির্মূল করতে পারব।

প্রতিমন্ত্রী পরে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এবং মন্দির পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ