1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

ঈদ-পূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় নতুন টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ অক্টোবর, ২০১২
  • ১৪৫ Time View

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা ও হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে সামনে রেখে রাজধানীবাসীর জন্য তফসিলি ব্যাংকের ১১টি শাখা থেকে বিশেষ ব্যবস্থায় নতুন টাকা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার এ কার্যক্রম শুরু হবে।

একই সঙ্গে অতিরিক্ত নগদ টাকার চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক নতুন নোট সরবরাহের উদ্যোগ নিয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের ঢাকা অফিসসহ অন্যান্য শাখা থেকে নতুন এ নোট সরবরাহ শুরু হবে। ঈদের আগের কার্যদিবস পর্যন্ত নোট সরবরাহ চলবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার বলেন, ‘‘প্রতি বছর কোরবানির ঈদ ও দুর্গা পূজা উপলক্ষে বিপুল পরিমাণ নগদ টাকার চাহিদা বেড়ে যায়। এ বছর আমরা প্রায় ২০ হাজার কোটি টাকার চাহিদা পেয়েছি শাখাগুলো থেকে।’’

তিনি জানান, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১১টি শাখা থেকে রাজধানীবাসীর কাছে নতুন নোট সরবরাহ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যে সব শাখা থেকে নতুন নোট প্রদান করা হবে: অগ্রণী ব্যাংক প্রেসক্লাব শাখা, সোনালী ব্যাংক রমনা শাখা, জনতা ব্যাংক নিউমার্কেট শাখা, অগ্রণী ব্যাংক এলিফ্যান্ট রোড শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি শাখা, সোনালী ব্যাংকের বঙ্গবন্ধু এভিনিউ শাখা, ডাচ-বাংলা ব্যাংকের গুলশান শাখা, সাউথ-ইস্ট ব্যাংকের কারওয়ানবাজার শাখা, প্রাইম ব্যাংকের মালিবাগ শাখা এবং ইসলামী ব্যাংকের যাত্রাবাড়ী শাখা।

প্রসঙ্গত, ঈদ ও পূজাকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক চলতি মাসে মোট ২০ হাজার কোটি টাকার নোট সরবরাহ করবে। এর মধ্যে ৮ হাজার কোটি টাকার নতুন নোট রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ