1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

আজ ৪৩তম বিশ্ব মান দিবস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ অক্টোবর, ২০১২
  • ১৪৩ Time View

আজ ১৪ অক্টোবর রোববার ৪৩তম বিশ্ব মান দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য হলো- সঠিক মান অপচয় কমায় দক্ষতা বাড়ায় এবং পণ্যমান ও উন্নত সেবা নিশ্চিত করে।

বিশ্বের তিনটি আন্তর্জাতিক মান সংস্থা_আইএসও, আইইসি, আইটিইউর উদ্যোগে বিশ্বব্যাপী প্রতি বছর ১৪ অক্টোবর এ দিবস পালিত হয়।

আন্তর্জাতিক মান সংস্থার (আইএসও) সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশেও এর ব্যতিক্রম হবে না।অন্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান শনিবার তার বাণীতে উল্লেখ করেন, উৎপাদন প্রক্রিয়ার সব স্তরে অপচয় কমিয়ে সাশ্রয়ী মূল্যে গুণগত মানসম্পন্ন পণ্য ও সেবার উৎপাদন নিশ্চিত করণে আন্তর্জাতিক মান অনুসরণ, টেকসই প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং কর্মদক্ষতা অর্জন করা অপরিহার্য।

তিনি বলেন, আন্তর্জাতিক মান সংস্থা আইএসও, আইইসি, আইটিইউ কর্তৃক প্রণীত মান অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, আমি আশা করি, দেশীয় পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করতে বিএসটিআই ও সংশ্লিষ্ট সবাই কার্যকরী অবদান রাখবে। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও ৪৩তম বিশ্ব মান দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে উল্লেখ করেন উৎপাদন পর্যায়ে প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান, কারিগরি সামর্থ্য ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিকমানের সামঞ্জস্য বিধান অত্যন্ত জরুরি। এ প্রেক্ষাপটে দিবসটির এবারের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আধুনিক, কারিগরি জ্ঞানসম্পন্ন ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে দেশের জাতীয় মান সংস্থা বিএসটিআই সব ক্ষেত্রে জাতীয় মান প্রণয়ন ও মানের ব্যবহার নিশ্চত করবে এটাই আমার প্রত্যাশা।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় তেজগাঁওস্থ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)- এর প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এবং এফবিসিসিআই’র সভাপতি এ কে আজাদ।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই’র মহাপরিচালক এ কে ফজলুল আহাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ