1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব ব্যর্থতা দিবস নিউ ক্রিকেট,বেসিক,এস এস ও শতাব্দী ক্রিকেট একাডেমির জয় চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী

ঢাকায় আসছেন মার্কিন কর্মকর্তা আফরিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯৮ Time View

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বাংলাদেশে আসছেন। আগামী ১৫ থেকে ১৮ অক্টোবর ঢাকা সফর করতে পারেন তিনি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আফরিন আক্তারের সফরে আলোচনায় নির্বাচন, ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল, অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেতে পারে। তার সফরসূচি চূড়ান্ত করতে দুই দেশের কূটনীতিকরা কাজ করছেন। এখন পর্যন্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
এই সফরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ছাড়াও নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এর আগে গত বছরের ৫ নভেম্বর দু’দিনের সফরে ঢাকা এসেছিলেন। সে সময় তিনি পররাষ্ট্র সচিব এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
এছাড়া গত ১২ থেকে ১৩ মে ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আফরিন আক্তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ