1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের গ্রামের বাড়িতে হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ অক্টোবর, ২০১২
  • ১৬০ Time View

ইউনিয়ন ভিত্তিক গেজেট সংশোধনের জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের পশ্চিম পক্ষের লোকজন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে।

মন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা । এ সময় রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম আহত হয়েছেন।

তবে তখন মন্ত্রী বাড়িতে ছিলেন না। ঠাকুরগাঁও সার্কিট হাউজে অবস্থান করছিলেন।

সদর থানার ওসি জাহিদুর রহমান জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, রুহিয়া ইউনিয়নকে থানায় রূপান্তর করা নিয়ে ওই ইউনিয়নের লোকজন পূর্ব এবং পশ্চিম অংশে বিভক্ত হয়ে পড়েন। এ নিয়ে পূর্ব গ্রুপের লোকজন ওই এলাকায় গত তিন দিন হরতাল ও অবরোধ পালন করে।

এ বিয়য়টি নিয়ে পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন শুক্রবার সন্ধ্যায় দুইপক্ষকে নিয়ে স্থানীয় সার্কিট হাউজে সমঝোতা বৈঠক বসেন। বৈঠকে পূর্ব পক্ষের দাবি মেনে নিলে আপত্তি জানায় পশ্চিম পক্ষ। এ খবর ছড়িয়ে পড়লে পশ্চিম পক্ষ রাতে মন্ত্রীর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও রাস্তায় আগুন ধরিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ