1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

নওগাঁয় আদিবাসী নেতা রেবেকা সরেন’র বিষপান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ অক্টোবর, ২০১২
  • ১৬১ Time View

আদিবাসী নেতা আলফ্রেড সরেনের বোন রেবেকা সরেন বিষপান করেছেন। শুক্রবার সন্ধ্যায় নওগাঁর ভীমপুর আদিবাসী পল্লীর নিজ বাড়িতে তিনি বিষপান করেন।

বিষপানের পর তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নওগাঁ সদর থানার ওসি মোজাম্মেল হোসেন আদিবাসী নেতা রেবেকা সরেনের বিষপান করার বিষয়টি নিশ্চিত করেন।

তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাতে পারেননি ওসি।

জানা যায়, পারিবারিক নির্যাতনের কারণে রেবেকা তরল বিষপান করেন। প্রায় পাঁচঘণ্টা টানা চিকিৎসার পর আশংকামুক্ত হন তিনি। তাকে হাসপাতালে দেখতে যান স্থানীয় বাম নেতারা।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেবেকা জানান, তার স্বামীর সঙ্গে ঢাকায় অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়।  এ বিরোধের কারণে তিনি বিষপান করেছেন।

উল্লেখ্য, রেবেকা সরেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন’র আহবায়ক। তিনি আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যা মামলার বাদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ