1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার শ্রীলঙ্কায় রপ্তানি হবে আলু ও পেঁয়াজ শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব এই সংসদে ভিন্নমতের কোনো বক্তব্য দেওয়া যায় বলে মনে হয় না: রুমিন ফারহানা দল থেকে ছাঁটাইয়ের পর তদন্তের মুখোমুখি পাকিস্তানের দুই ক্রিকেট তারকা কোস্ট গার্ডের নতুন ডিজির দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা

মিরপুরে ফিরল কলম্বোর বৃষ্টি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

মিরপুরের প্রেসবক্সে এক সাংবাদিক মজাচ্ছলেই বলছিলেন, যারা এশিয়া কাপ কাভার করতে শ্রীলঙ্কায় যেতে পারেননি, তারা মিরপুরে এসে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারছেন!

সদ্য সমাপ্ত এশিয়া কাপে বেশ ভুগিয়েছিল বৃষ্টি। কয়েকটা ম্যাচ বৃষ্টিতে ভেস্তেও গেছে। এছাড়া প্রায় প্রতি ম্যাচেই বেরসিক বৃষ্টির বাগড়াতো ছিল-ই।

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি শেষবারের মতো ঝালিয়ে নিতে মাঠে নেমেছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রস্তুতিটা আর হচ্ছে কই! হিমশীতল বাতাস আর নিয়মিত বিরতিতে বৃষ্টি বাধায় ঠিকমতো গা গরমটাই যে হচ্ছে না!

বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টসের পর মাঠে গড়িয়েছিল মোটে ৪ ওভার ৩ বল। এরপর বৃষ্টি বাধায় ২ ঘণ্টা ৮ মিনিট বন্ধ ছিল খেলা। ফের খেলা যখন শুরু হলো ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। এ প্রতিবেদন লেখার সময় আবারও বৃষ্টিতে খেলা বন্ধ রয়েছে। এর মধ্যে একবার কাভার সরানো হয়েছিল। ক্রিকেটাররাও নেমে পড়েছিলেন মাঠে। ততক্ষণে বৃষ্টি মহাশয় আবারও হাজির।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩৩.৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে পেরেছে কিউইরা। খেলা শুরু হতে দেরি হলে আবারও কাটা যেতে পারে ওভার। দেখা যাক মিরপুরের ভাগ্যে কি আছে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ