1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

হালান্ডের হ্যাটট্রিকে ম্যানসিটির বড় জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

একদিন আগেই উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন আর্লিং হালান্ড। বর্ষসেরার খেতাব জয়ের পর প্রিমিয়ার লিগের লড়াইয়ে ফুলহামের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন নরওয়ে তারকা। হ্যাটট্রিক গোলের পাশাপাশি করিয়েছেন আরেকটি। এতে ৫-১ গোলের বড় জয় পেল ম্যানচেস্টার সিটি। অন্যদিকে লা লিগার লড়াইয়ে শেষ মুহূর্তে বেলিংহামের গোলে গেতাফের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ফুলহামের বিপক্ষে আধিপত্য দেখায় ম্যানসিটি। ৩১ মিনিটে হালান্ডের পাস থেকে সিটি প্রথম গোলটি আদায় করেন বিশ্বজয়ী হুলিয়ান আলভারেজ। দুই মিনিট পরেই গোল শোধ করে ফুলহামকে সমতায় ফেরান টিম রিম। প্রথমার্ধের যোগ করা সময়ে সিটিকে ফের লিড এনে দেন নাথান আকে।

বিরতির পর শুরু হয় হালান্ড তাণ্ডব। ৫৮ মিনিটে করেন নিজের প্রথম গোল। ৭০ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান নরওয়ে তারকা। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হ্যাটট্রিক আদায় করে সিটির ৫-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন বর্ষসেরা ফরোয়ার্ড।
প্রিমিয়ার লিগে রাতের অন্য ম্যাচে কোরিয়ান তারাকা হিউং মিন সনের হ্যাটট্রিকে ৫-২ গোল ব্যবধানে বার্নলিকে হারিয়েছে টটেনহ্যাম। সনের হ্যাটট্রিকের পাশাপাশি বাকী গোল দুটি করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও ম্যাডিসন।
রাতের অন্য আরেকটি ম্যাচে ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। নটিংহ্যামের হয়ে একমাত্র গোলটি করেছেন অ্যান্তোনি অ্যালেঙ্গা।
অন্যদিকে লা লিগার লড়াইয়ে ঘরের মাঠে গেতাফেকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই গোল হজম করে স্বাগতিক দল। প্রথমার্ধে গোল শোধ করতে না পারলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লস ব্লাঙ্কোসরা।
৪৭ মিনিটে দলকে সমতায় ফেরান জোসেলু। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রিয়ালের জয়সূচক গোলটি করেন ব্যালিংহাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ