1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

৭ গোলের ম্যাচে বার্সার শ্বাসরুদ্ধকর জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৮৬ Time View

কিক অফের ১৫ মিনিটের মধ্যে ২ গোলের ব্যবধানে এগিয়ে বার্সেলোনা। প্রথমার্ধের ৪০ মিনিটের মধ্যে আবার তা শোধ করে সমতায় ফিরে ভিলারিয়াল। বিরতির পর আবার তারা এগিয়েও যায়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বার্সা। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচটিতে তারা পেয়েছে শ্বাসরুদ্ধকর জয়।
ভিলারিয়ালের মাঠে রবিবার লা লিগার ম্যাচে ৪-৩ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। খেলার ১২ মিনিটে বার্সাকে এগিয়ে দেন গাভি। তিন মিনিট পর ফ্রেঙ্কি দে জং গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
তবে সেই এগিয়ে থাকা দীর্ঘস্থায়ী হয় বার্সার। ২৬ মিনিটে হুয়ান ফয়থ ও ৪০ মিনিটে আলেকজান্ডার সরলথ গোল করে সমতায় ফেরান দলকে। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
তবে বিরতি থেকেই ফিরেই এগিয়ে যায় ভিলারিয়াল। ৫০ মিনিটে আলেক্স বায়েনার গোলে এক পর্যায়ে ৩-২ গোলের লিড পায় তারা। তাতে জয়ের স্বপ্ন বুনতেও শুরু করেছিলেন অনেকে। কিন্তু শেষ বাঁশি বাজার আগে যে কিছুই বলা যায় না! আর দলটার নাম যখন বার্সেলোনা, তখন তো বিস্ময়ের কিছু থাকাটাই স্বাভাবিক।
চ্যাম্পিয়নেরা হারার আগে কখনও হারে না। সেটাই আরও একবার বুঝিয়ে দিয়ে গেল বার্সা। ম্যাচের ৬৮ মিনিটে তারা সমতায় ফিরে। ভিলারিয়ালের রক্ষণে প্রবল চাপ তৈরি করা বার্সেলোনা সমতা ফেরায় ৬৮তম মিনিটে। একটু আগে বদলি নামা ফেরান তরেসের বাম পায়ের শট ব্লকড হয়। ফিরতি বলে ডান পায়ের শট জড়ায় জালে। কাদিসের বিপক্ষে আগের ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন এই স্প্যানিশ উইঙ্গার।
চার মিনিট পর এগিয়েও যায় বার্সেলোনা। ইয়ামালের শট গোলরক্ষরের গ্লাভস ছুঁয়ে পোস্টে লাগলে পেয়ে যান অরক্ষিত লেভানদোভস্কি। ফাঁকা জালে অনায়াসেই বল পাঠান তিনি। চলতি আসরে এটাই পোলিশ স্ট্রাইকারের প্রথম গোল।

৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে বার্সেলোনা। গোল পার্থক্যে এগিয়ে থেকে দুই নম্বরে আছে জিরোনা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ