1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায় : পরীমনি রেকর্ড দামে বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের শার্ট চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক

দেশে আগের তুলনায় দারিদ্র্য অনেক কমেছে : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৭৬ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের সরকার উদারনীতিতে বিশ্বাস করে। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে। সরকার সবার উন্নয়নের জন্য কাজ করে। দেশে আগের তুলনায় দারিদ্র্য অনেক কমেছে। সামনের দিনে আরও কমবে। ক্ষুধা ও দারিদ্র্য কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।
আজ রোববার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেভ দ্য চিলড্রেন আয়োজিত সূচনা প্রকল্পের ফলাফল প্রকাশের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য একটানা কাজ করা প্রয়োজন। সরকার সেই কাজটাই করছে। দেশে এখনো ৪ থেকে ৫ শতাংশ মানুষ অসহনীয় দারিদ্র্যের মধ্যে আছে। সরকার সেটা কমানোর লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, দেশে বৈষম্য আছে, কথাটি সত্য। অনেকে বলছে দেশে বৈষম্য বেড়েছে। আসলে এই বৈষম্যের পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষা, সম্পদ। যারা আগে থেকেই শিক্ষায় এগিয়ে তারাই পরবর্তী সময়ে সম্পদের মালিক হয়েছেন।
এম এ মান্নান আরও বলেন, দেশে দরিদ্র মানুষ আছে তা ঠিক কিন্তু এখন সেই সংখ্যা দিন দিন কমছে। এখন কেউ না খেয়ে মরে না। সরকার শহর-গ্রামে খাবার পানি, উন্নত শিক্ষার ব্যবস্থা করছে। আগের তুলনায় স্কুলে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
তিনি বলেন, ভালো কাজের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। ক্ষমতার জন্য নয়, ভালো কাজের জন্য কৌশলের মতভেদ থাকা উচিত নয়। আমাদের নেতৃত্ব ভালো কাজের জন্য। আমার বিশ্বাস মানুষ এখন উন্নয়নে আগ্রহী। মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। আমাদের গণতন্ত্রের চেয়ে খাবারের ওষুধ আর টয়লেট বেশি জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ