1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

এমবাপ্পের জোড়া গোলে লিগে প্রথম জয় পিএসজির

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৮৫ Time View

লিগ ওয়ানের নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচে জয়ের দেখা মেলেনি ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। অবশেষে তৃতীয় ম্যাচে এসে অপেক্ষাকৃত দুর্বল লিসকে পেয়ে আগের দুই ম্যাচের শোধ তুললো ফ্রেঞ্চ জায়ান্টরা।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লিসকে ৩-১ গোলে উড়িয়ে চলতি লিগে প্রথম জয়ের দেখা পেল পিএসজি। এর আগে লরিয়েন্টের বিপক্ষে গোলশূন্য আর টলোউসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছিল ফ্রেঞ্চ জায়ান্টরা।

ম্যাচের প্রায় পুরোটা সময় বল নিজেদের দখলে রেখেছিল পিএসজি। ম্যাচের ৬৭ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে প্রতিপক্ষের জাল লক্ষ্য করে ১৭টি আক্রমণ চালায় দ্য পার্সিয়ানসরা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই লিসকে চেপে ধরলেও গোলের দেখা পেতে পিএসজিকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪৪তম মিনিট পর্যন্ত। মার্কো আলোসনসোর গোলে ডেডলক ভেঙে লিড নেয় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। লুকাস হার্নান্দেজের এসিস্টে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর ৯০ মিনিটের লিসের জালে তৃতীয় বারের মতো আছড়ে পড়ে পিএসজির বল। ফ্যাবিয়ান রুইজের পাসে ব্যবধান ৩-০ তে নিয়ে যান এমবাপ্পে।

যোগ করা অতিরিক্ত সময়ে স্বান্ত্বনার পুরস্কার পায় লিস। আর তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ