1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ওটিটিতে অভিষেক হচ্ছে কারিনার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৮২ Time View

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে। সুজয় ঘোষের ‘জানে জান’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয় করছেন কারিনা। প্রথমবারের মতো ওটিটির পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী। গত শুক্রবার সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে।
‘জানে জান’ থ্রিলারধর্মী সিনেমা। ‘জানে জান’-এর টিজারে দেখা যায়, নিয়ন আলোর একটি অন্ধকার ঘরে বসে ‘জানে জান’ গানটি গাইছেন কারিনা কাপুর। এরপর একে একে জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মাকেও দেখানো হয়। এরপর কয়েকটি অ্যাকশন দৃশ্যের আভাস দেখানো হয়। সব শেষে আসে সিনেমাটির শিরোনাম।
এরপর এটি মুক্তির তারিখ দেখানো হয়। টিজারটি শেয়ার করে ‘নেটফ্লিক্স’ ক্যাপশনে লিখেছে, ‘জানে জান আসছে আমাদের জানে জানের জন্মদিনে। ২১ সেপ্টেম্বর, নেটফ্লিক্সে।’ কারিনা কাপুরের জন্মদিনই মুক্তি পাবে এটি।
জাপানি উপন্যাস দ্যা ডিভোশন অফ সাসপেক্ট এক্স-এর রূপান্তর ‘জানে জান’। এতে কারিনাকে ডিভোর্সি ও সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে, যে নিজের প্রতিবেশীর সাহায্য নিয়ে সাবেক স্বামীর মৃত্যু লুকানোর চেষ্টা করে। এই নিয়েই এগিয়ে যায় গল্প। সুজয় ঘোষের পরিচালনায় ‘জানে জান’-এ কারিনার সঙ্গে আরও অভিনয় করেছেন বিজয় ভার্মা এবং জয়দীপ আহলাওয়াত।
ছবিতে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে কারিনা এর আগে পিটিআইকে বলেছিলেন, ‘আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। যখন সুজয় আমাকে ছবিটির প্রস্তাব দিয়েছিলেন এবং কাস্টের কথা বলেছিলেন, তখন আমি এতে লাফিয়ে পড়ি। জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভর্মার সঙ্গে কাজ করা আমাকে অনেক রূপান্তরিত করেছে, আমার কাজকে রূপান্তরিত করেছে। কারণ ওরা দুজনেই ভিন্ন জগতের অভিনেতা। আমার এবং আমার চরিত্রে অনেক সতেজতা যোগ করেছে ওরা।’
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারিনাকে সর্বশেষ দেখা গেছে আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’য়। সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। বর্তমানে বেশ কয়েকটি প্রকল্পে কাজ করছেন কারিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ