1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

বিপিএলে খেলবেন বাবর আজম!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৮২ Time View

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইএল টি-টোয়েন্টি শুরু হবে আগামী বছর। জানুয়ারীর ১৯ তারিখে শুরু হয়ে আসর চলবে ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত। এ লিগের আগের আসরে কোনো পাকিস্তানি ক্রিকেটারই খেলার অনুমতি না পেলেও এবার বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার এবার খেলবেন বলে জানা গেছে। বিশাল অঙ্কের প্রস্তাবে খেলার কথা ছিল বাবর আজমেরও। তবে শেষ পর্যন্ত তা ফিরিয়ে দিয়েছেন তিনি। দেশটির একাধিক গণমাধ্যমের মতে, পাকিস্তানি অধিনায়ক খেলবেন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।
পাকিস্তনের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইএল টি-টোয়েন্টি লিগের অনুষথিত হতে যাওয়া দ্বিতীয় আসরে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খেলবেন। এদের মধ্যে শাহিন আফ্রিদি, শাদাব খান এবং আজম খানদের ডেজার্ট ভাইপারসের হয়ে খেলতে দেখা যেতে পারে বলে জানা গেছে।

এদিকে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে ১৫০ মিলিয়ন পাকিস্তানি রুপির প্রস্তাবও দেয়া হয়েছিল এ টুর্নামেন্টে খেলতে। তাতে রাজিও ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত কিছু বিষয়ে বনিবনা না হওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন তিনি।

এদিকে এক্সপ্রেস ট্রিবিউনের খবরে আরও বলা হয়েছে, বিপিএলের আসন্ন আসর শুরু হতে পারে আগামী ১০ জানুয়ারী। এতে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানসহ পাকিস্তানের আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলতে পারেন বলে জানিয়েছে তারা।
বিপিএলের সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন শোয়েব মালিক, হারিস রউফ এবং মোহাম্মদ নওয়াজ। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন রিজওয়ান, খুশদিল শাহ, নাসিম শাহ, আবরার আহমেদ ও হাসান আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ