1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

আম্পায়ার নাদির শাহ’র বিষয়ে তদন্ত করবে বিসিবি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১২
  • ১৫১ Time View

একদিন আগে আম্পায়ার নাদির শাহ্’র স্পট ফিক্সিংয়ে আগ্রহের খবর প্রচার করে হইচই ফেলে দিয়েছে ‘ইন্ডিয়ান টিভি’। এনিয়ে দেশ বিদেশে তোলপাড় হলেও নাদির শাহ্ এখনও দেশে ফিরে আসেননি।

বিসিবি এবং আইসিসি প্যানেলে ভুক্ত আম্পায়ার নাদির শাহ্ এখন ভারতে আছেন। ছুটি কাটাতে আগে থেকেই তিনি কলকাতাতে। ইন্ডিয়ান টিভিতে প্রচারিত খবর সম্পর্কে মোবাইলফোনে জানতে চাওয়া হলে নাদির শাহ্ বাংলানিউজকে এবিষয়ে বলেছেন, ‘বিষয়টি বিসিবি দেখছে। আমি দেশে ফিরে বিসিবিকে সব বলবো।’

এদিকে বিসিবি জানিয়েছে, বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছে বোর্ড। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমরা কালকে (সোমবার) মিডিয়ার মাধ্যমে জেনেছি। আজকে পত্রপত্রিকাতে দেখেছি। এর ওপরে ভিত্তি করে কিছু তথ্য সংগ্রহ করছি। ভিডিও ফুটেজ টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হয়েছে। এগুলো আমরা সংগ্রহ করছি। সব কিছু সংগ্রহ করার পর একটা তদন্ত কমিটি হবে। গতকাল বোর্ড সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, তথ্য সংগ্রহ হয়ে গেলে একটি তদন্ত কমিটি করে দেবেন। কমিটি তদন্ত করার পর একটা উপসংহারে আসবো। তার আগে আমরা কোন মন্তব্য করতে চাচ্ছি না। যদি কোন দুর্নীতি থেকে থাকে তা আমরা ছাড় দেবো না। শক্ত হাতে নিয়ন্ত্রণ করবো।’

বিপিএল এবং বিসিবি ইস্যুতেও ছদ্মবেশি সাংবাদিকের কাছে মন্তব্য করেছেন আম্পায়ার নাদির শাহ্। এ সম্পর্কে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমরা আইসিসির দুর্নীতি দমন নীতি অনুসরণ করি। নিঃসন্দেহে বিষয়টি খতিয়ে দেখবো।’

ইন্ডিয়ান টিভির গোপন ক্যামেরায় ধারণকৃত সাক্ষাৎকারটি প্রচারের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও বিষয়টি খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ