1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ব্রাজিলে ফুটবল খেলা দেখে ফেরার পথে নিহত ৭

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৭৩ Time View

ব্রাজিলে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে বাস খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।

রোববার (২১ আগস্ট) দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের বেলো হরিজন্তের কাছে হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বাসটিতে সাও পাওলোর করিন্থিয়ানস ফুটবল ক্লাবের ৪০ জনেরও বেশি ভক্ত ছিলেন। বেলো হরিজন্তে থেকে একটি ম্যাচ দেখে তারা ফিরছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারানোর কিছুক্ষণ আগে বাসচালক চিৎকার করে বলছিলেন, বাসের ব্রেক কাজ করছে না।

মিনাস গেরাইস ফায়ার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট ফার্নান্দো ফ্রয়েস হতাহতের সংখ্যা জানালেও হাসপাতালে ভর্তি হওয়া আহতদের অবস্থা জানাতে পারেননি।

এদিকে ব্রাজিলের ন্যাশনাল এজেন্সি অব ল্যান্ড ট্রান্সপোর্টেশন এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি অনিবন্ধিত ছিল। বাসটির এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাত্রী পরিবহনের অনুমোদন ছিল না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ