1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১ ৪০০ পরিবারের বাজার খরচের দায়িত্ব নিলেন রাশমিকা! সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ শুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে’ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার-ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে আরএমআইএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বরে পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৭৫ Time View

পাকিস্তানে আসন্ন নির্বাচন কেন্দ্র করে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার পরিবারের এক সূত্র জানিয়েছে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা আগামী মধ্য সেপ্টেম্বরে লন্ডন থেকে ফিরবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শরিফের পরিবারের একজন সদস্য বলেছেন, ‘নওয়াজ এক মাস পর লন্ডন থেকে ফিরবেন।’
সম্প্রতি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে সফরে করেছেন তিনি। সফর শেষে গত সপ্তাহে তিনি লন্ডনে ফেরেন। তার পরিবারের আইনজীবী ও রাজনৈতিক সদস্যরা গত দুই মাস ধরে পরামর্শ দিয়ে আসছিলেন অবিলম্বে পাকিস্তানে ফিরতে। পিএমএল-এনের সদস্যরা তাকে বলেছিলেন আগামী মাসের মাঝামাঝি পাকিস্তানে ফেরার উপযুক্ত সময়।
সূত্রটি আরও জানায়, ‘গত চার বছরের নির্বাসন শেষে সেপ্টেম্বরে পাকিস্তানে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।’

নওয়াজ শরিফ দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর চিকিৎসার জন্য ২০১৯ সালের নভেম্বরে দেশ ছাড়েন। একাধিক মামলার আসামি তিনি। বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে আর ফেরেননি। গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারানোয় ক্ষমতায় বসেন শাহবাজ শরিফ। তখন থেকে নওয়াজের দেশে ফেরার গুঞ্জন শুরু হয় দেশটির রাজনৈতিক মহলে।
নওয়াজ দেশে প্রত্যাবর্তনে তত্ত্বাবধায়ক সরকারের কোনও বাধার মুখে পড়বেন কিনা, এমন প্রশ্নের জবাবে সম্প্রতি ভাই শাহবাজ শরিফ বলেন, তিনি আইনি মুখোমুখি হবেন।
নির্বাচনের আগে পার্লামেন্টে ভেঙে অন্তর্র্বতীকালীন সরকার নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ।
খবর জিও নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ