1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১ ৪০০ পরিবারের বাজার খরচের দায়িত্ব নিলেন রাশমিকা! সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ শুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে’ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার-ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে আরএমআইএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির

মিয়ানমারে পাথর খনিতে ভূমিধসে নিহত ৩২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৭৪ Time View

উত্তর মিয়ানমারের একটি পাথর খনিতে ভূমিধসে অন্তত ৩২ জন নিহত হয়েছেন।
আজ বুধবার (১৬ আগস্ট) স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এর আগে রোববার (১৩ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের প্রত্যন্ত ও পার্বত্য শহরে এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হাপাকান্ট ফায়ার সার্ভিসের কর্মকর্তা সা তায় জা।
তিনি জানান, উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে সবাই পুরুষ। তাদের সবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মায়ানমারের রাষ্ট্র-চালিত গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, গত কয়েকদিনে হওয়া ভারি বর্ষণের কারণে সেখানে একটি বালির পাহাড় ধসে পাশের একটি হ্রদের পানি বেড়ে গেছে এবং এর ফলে খনির শ্রমিকরা আটকা পড়েছেন।
গত কয়েক দিনে মিয়ানমারে প্রচণ্ড বৃষ্টি ও এর কারণে বন্যা হয়েছে। এরই জের ধরে গত রোববার (১৩ আগস্ট) দেশটির উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে ভূমিধসের ঘটনা ঘটে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, ধসে যাওয়া মাটির পাহাড়টির উচ্চতা ছিল প্রায় ১৫০ থেকে ১৮০ মিটার। তীব্র বৃষ্টিপাতের ফলে সেটি আলগা হয়ে গিয়ে ধসে পড়ে।
মিয়ানমারে জেড মাইনিং বা পাথরের খনির ব্যবসা অনেক লাভজনক। বিশ্বের প্রায় ৭০ শতাংশ পাথর উৎপাদন করে দেশটি এবং হাপাকান্ট তার মধ্যে অন্যতম একটি খনি। তবে ২০২০ সালে অনিয়ন্ত্রিত এই খাতে ওই একই এলাকায় ভূমিধসে ১৬০ জনের মৃত্যু হয়েছিল। এর পরে ২০২১ সালেও একই এলাকায় আরেকটি মারাত্মক বিপর্যয় ঘটেছিল। এ ছাড়া সেখানে ঘন ঘন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে।
খবর সিএনএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ