1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

৪ সরকারি হাসপাতালে ৯৫৬ শয্যা ফাঁকা : স্বাস্থ্য অধিদপ্তর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৬৪ Time View

রাজধানীর চারটি বৃহৎ সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বরাদ্দকৃত ৯৫৬টি শয্যা ফাঁকা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে, রাজধানীসহ সারা দেশেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমে এসেছে। যার ফলে হাসপাতালগুলোতেও রোগীর চাপ কমে এসেছে।
আজ বুধবার (১৬ আগস্ট) বিকেলে দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. হাবিবুল আহসান তালুকদার।
তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশন এলাকার কিছু হাসপাতালে রোগীর চাপ থাকলেও অনেক হাসপাতালে ডেঙ্গু রোগীর শয্যা এখনো ফাঁকা আছে। বিশেষ করে ডিএনসিসি হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, কুর্মিটোলা জেনারেল হসপিটাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও কুয়েত মৈত্রী হসপিটাল। এ হাসপাতালগুলোতে এখনো ৯৫৬টি ডেঙ্গুর শয্যা ফাঁকা রয়েছে।
ডা. মো. হাবিবুল আহসান বলেন, সারা দেশের হাসপাতালগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা-নিরীক্ষা করছি। অধিদপ্তরে এনএস-১ পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট মজুদ আছে। পাশাপাশি আমরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা সদর হাসপাতালগুলোতে অর্থ বরাদ্দ দিয়েছি, যাতে করে তারা দ্রুততম সময়ে নিজেদের চাহিদা মতো কিট কিনে নিতে পারে।

স্যালাইন সংকট প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে খবর পেয়েছি- বাজারে আইভি ফ্লুইডের (স্যালাইন) সংকট রয়েছে। তবে এ সংকটটা আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে নেই, বেসরকারি হাসপাতাল যেগুলো রয়েছে তারা হয়তো বাজারের ফার্মেসিতে গিয়ে ঠিকমতো স্যালাইন পাচ্ছে না। কিছু জায়গা থেকে এ ধরনের রিপোর্ট এসেছে। এর প্রেক্ষিতে গত ১৪ আগস্ট মন্ত্রী ও সচিবদের সঙ্গে আমাদের একটা মিটিং হয়েছে। মিটিংয়ে আমরা বিস্তারিত আলাপ-আলোচনা ও পর্যালোচনা করে সংকটের বিষয়টি দেখেছি।
অধিদপ্তরের এই পরিচালক বলেন, যেহেতু কিছু আইভি ফ্লুইডের সংকট আছে, মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে দ্রুততম সময়ে আইবি ফ্লুইড আমদানি করার। এ বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। এ বিষয়ে ইডিসিএলকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দ্রুততম সময়ে ব্যবস্থা নেবেন। যদি আমরা এটি আমদানি করতে পারি তাহলে বাজারে যে সংকট আছে, সেটি আর থাকবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ